
আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ভালো শুরু করেও শেষে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। প্রথম দিন প্রথম সেশনে ওয়ানডে ধাঁচে ব্যাট করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের পর কিছুটা ধীর হয় সে ব্যাটিং। প্রথম দিন তিনশ রান পেরোনো বাংলাদেশ দ্বিতীয় দিন এসে কেবল ২৯ রান যোগ করে। ৪ রানের জন্য সাড়ে তিনশ করতে পারেনি টিম টাইগার্স।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নাজমুল হাসান শান্ত। প্রথম দিনে ৮৪ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান করেছিল শান্তর দল। ১১ রানে নাঈম হাসান এবং ৪ রানে তাইজুল ইসলাম দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন ৯২.৩ ওভারে ৩৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ।
প্রথম দিনে ব্যাটে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন তানজিদ। ৪১ বলে নিজের প্রথম টেস্ট ফিফটি তোলেন। উদ্বোধনীতে ১৩৮ বলে ১২৪ রান আনেন সাদমানকে নিয়ে। ২২.৫ ওভারে ইসমাত আলমের বলে ইকরাম আলি খিলের হাতে ক্যাচ দেন তানজিদ। ৮ চার ও ৪ ছক্কায় ৭১ বলে ৮৩ রান করেন।
দ্বিতীয় সেশনে ভালো সময় কাটিয়ে দেন সাদমান ও মুমিনুল হক। ৩৭.৫ ওভারে দলীয় ১৮৪ রানে জুটি ভাঙে। ৭৭ চারে ১১১ বলে ৬৭ রান করে মোহাম্মদ সালেম এর শিকার হন। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল মিলে ৩৭ রান। ২২১ রানে মুমিনুল আউট হলে জুটি ভাঙে। ৭০ বলে ৩৯ রান করেন মুমিনুল।
এরপরই ধস নামে। ৫ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় টিম টাইগার্স। মুশফিকুর রহিম খালি হাতে এবং নাজমুল হাসান শান্ত ২৯ রানে আউট হন। ২২৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। পরে লিটন ও মিরাজ মিলে সেশন শেষ করেন। চা বিরতির পর নেমে ৭২.২ ওভারে ২৮৭ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ আউট হন ২৪ রান করেন। ক্যারিয়ারের ২১তম ফিফটি করে লিটন আউট হন দলীয় ৩০৩ রানে। ৪ চারে ৮৯ বলে ৫৩ রান করেন। একই ওভারের শেষ বলে হাসান মাহমুদ ২ রান করে ফেরেন। পরে নাঈম হাসান ও তাইজুল মিলে দিনের খেলা শেষ করেন।
দ্বিতীয় দিনই শুরুটা করে নাইম এবং তাইজুল। এ দিন স্কোরবোর্ডে কেবল ২৯ রান যোগ করে বাংলাদেশ। ৯ রান করে সালেমের চতুর্থ শিকার হন তিনি। অন্য দিকে নাইম টানতে থাকে বাংলাদেশকে। সঙ্গী হন ইবাদত হাসান। তবে ৭ বলের বেশ টিকতে পারেননি তিনিও, রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরেন। নাইম থেকে যান অপরাজিত। ৬৭ বলে ৩৫ রান করেন তিনি।
আফগান বোলারদের হয়ে মোহাম্মদ সালেম ৪ উইকেট নেন। ইয়ামিন আহমদজাই ৩টি ও ইসমাত আলম নেন দুটি উইকেট। এছাড়া কাইস আহমেদ নেন একটি উইকেট।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




