
লাক্স সুপারস্টার ২০২৫-এর মঞ্চ থেকে অভিনয়ের নতুন যাত্রা শুরু করেছেন বিদুষী, বর্ণিতা ও নাজাহ নাওয়ার। এবার তাদের দেখা যাবে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে।
চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মটি শিগগির মুক্তি পাচ্ছে। এটি দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইইস্ক্রনে।
শিহাব শাহীন রচিত ও পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়। লাক্সের আয়োজনে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, পার্থ, জিলানীসহ আরও অনেকে। তাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী, বর্ণিতা ও নাজাহ নাওয়ার। আরও রয়েছেন আমিনা ইসলাম।
চার জুটির চার রকমের গল্পে ভালোবাসার নানা রং তুলে ধরা হয়েছে ‘ক্যাফে আমব্রেলা’তে। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি সম্পর্কের জটিলতা, মান-অভিমান, ভুল-বোঝাবুঝি ও আবেগের নানা দিক উঠে আসবে এতে। ভিন্ন ভিন্ন সম্পর্কের গল্পের মধ্য দিয়ে দর্শকের সামনে ভালোবাসার বিচিত্র অভিজ্ঞতা তুলে ধরাই এই আয়োজনের মূল আকর্ষণ।
এর আগে লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে ‘ক্যাফে আমব্রেলা’র ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে অভিনয়ের সুযোগ পান বিদুষী, বর্ণিতা ও নাজাহ নাওয়ার। ক্যারিয়ারের শুরুতেই শিহাব শাহীন ও তৌসিফ মাহবুবের মতো অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পাওয়াকে নিজেদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে দেখছেন নতুন এই অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




