
ঘরের মাঠে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে জোড়া গোল করেছেন কাইলিয়ান এমবাপে। একটি করে গোল করেছেন আরদা গুলের ও ইয়ান দিওমান্ডে। সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মানু বুয়েনো।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩০ মিনিটে আরদা গুলেরের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কাইলিয়ান এমবাপে। তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মাদ্রিদ। ম্যাচের ৬৩ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। এতে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ তে।
তবে ৮০ মিনিটে বুয়েনোর গোলে ব্যবধান কমায় সেভিয়া। কিন্তু তাদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরই ইয়ান দিওমান্ডের গোলে চতুর্থবারের মতো সেভিয়ার জালে বল পাঠায় স্প্যানিশ জায়ান্টরা।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




