সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

সোমবার এ মামলায় শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে এই দুই আসামির আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, তাঁর দুই মক্কেল তাঁদের ভুল বুঝতে পেরেছেন। তাঁরা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট মুছে ফেলেছেন (ডিলিট করেছেন)। তাঁরা আবেগের বশবর্তী হয়ে ভুল করে ফেলেছেন। আসামিরা যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন বলেও তিনি জানান।

তখন ট্রাইব্যুনাল বলেন, আসামিরা যে কাজ করেছেন, যদি তাঁরা যুক্তরাজ্যে পড়াশোনা করে থাকেন, তাহলে তাঁদের এ কাজ করার কথা নয়। কারণ, ওখানে প্রথমে শেখানো হয় জেন্টেলিটি (ভদ্রতা)। ট্রাইব্যুনাল বলেন, ‘আমাদের পোলাইট (ভদ্র বা নম্র) হওয়া উচিত।’