এক দিনেই জীবন পুরোপুরি বদলে ফেলা সম্ভব নয়; প্রয়োজন ধারাবাহিক অগ্রগতি। গতকালের চেয়ে আজ একটি অতিরিক্ত ভালো কাজ করা বা একটি মন্দ অভ্যাস ত্যাগ করার চেষ্টাই হলো আসল সফলতা।
মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)
আজ যদি একটি নতুন শুভ অভ্যাস বা চর্চা যুক্ত করা যায়, তবে গতকালের তুলনায় আজকের দিনটি নিঃসন্দেহে অনন্য হয়ে উঠবে।
ইবনে রজব আল-হাম্বলি প্রাচীন এক মনীষীর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘হে আদম সন্তান, তুমি তো শুধু কতগুলো দিনের সমষ্টি; যখনই একটি দিন চলে যায়, তোমার জীবনের একটি অংশও ক্ষয় হয়ে যায়।’ (আল-হাম্বলি, জামিউল উলুমি ওয়াল হিকাম, ১/৩৮২, দারুল হাদিস, কায়রো, ২০০১)




