কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল দিনাজপুরে ৬ পদে ২৭ জনকে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদের গ্রেড ১৩ থেকে ২০তম। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল দিনাজপুরে নিয়োগে আবেদন শুরু ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।




