আওয়ামী লীগ কথা রাখে: জয় | বাংলাদেশ

আওয়ামী লীগ কথা রাখে: জয় | বাংলাদেশ

<![CDATA[

আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আশ্রয়ণ প্রকল্প সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন জয়।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গৃহহীনের আশার আলো- জননেত্রী শেখ হাসিনা। গৃহহীন আরও ৪০ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে- বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।’

সজীব ওয়াজেদ জয় আরও লিখেন, ‘বর্তমানে দেশের ৯টি জেলা ও ২১১টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত।’

আরও পড়ুন: ফখরুলের বানোয়াট আন্দোলনে সরকার পতন হবে না: সমাজকল্যাণ মন্ত্রী

প্রসঙ্গত, ঈদের আগে বুধবার (২২ মার্চ) গৃহহীনদের হাতে বিনামূল্যে আরও ৩৯ হাজার ৩৬৫টি আধাপাকা বাড়ি হস্তান্তর করার পাশাপাশি সারা দেশে আরও ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মোট গৃহ বিতরণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৮২৭টি।

এ ছাড়া আশ্রয়ণ প্রকল্পের অধীনে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৭ লাখ ৭১ হাজার ৩০১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত মানুষের সংখ্যা ৩৮ লাখ ৫৬ হাজার ৫০৫ (আনুমানিক একটি পরিবারে পাঁচজন হিসাবে)।

]]>