যেন কাতার বিশ্বকাপের ঘোরই এখনো কাটেনি।
মরক্কোর ঘোর, একের পর এক চমক দেখিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ার। আর ব্রাজিলের ঘোর, বড় স্বপ্ন নিয়ে এসে মাঝপথ থেকে দুঃস্বপ্ন নিয়ে বিদায়ের।
কাতারের সেই ঘোরের বৃত্তে বন্দি থেকে আজ মরক্কোর কাছে হেরে গেছে ব্রাজিল। তাঞ্জিয়ারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান দলটির কাছে ২-১ ব্যবধানে হেরেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মরক্কোর হয়ে গোল করেন সোফিয়ান বুফাল ও আবদেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে এক গোল শোধ দেন অধিনায়ক কাসেমিরো।
বিস্তারিত আসছে …।



