ট্রাম্প গ্রেফতার | আন্তর্জাতিক

ট্রাম্প গ্রেফতার | আন্তর্জাতিক

<![CDATA[

পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের ম্যানহাটন আদালতে এ নিয়ে শুনানিতে উপস্থিত হলে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে মুখ বন্ধ করার মামলায় প্রথমবার আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই আঙুলের ছাপ নেয়ার প্রক্রিয়ার সময় তাকে গ্রেফতার দেখানো হয়। বর্তমানে পুলিশ কাস্টডিতে আছেন তিনি।

আরও পড়ুন: আবারও টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ইমরান খান

ফ্লোরিডা রাজ্য থেকে ব্যক্তিগত একটি উড়োজাহাজে করে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ট্রাম্প। এ সময় এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘নিউইয়র্ক যাচ্ছি। মেক আমেরিকা গ্রেট এগেইন।’

আড়াই ঘণ্টা পর তাকে বহন করা বিমানটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে। ট্রাম্পের এই যাত্রা যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন: তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন স্পিকার

পর্ন সিনেমার অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেয়ার মামলায় গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ট্রাম্প ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তাকে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয়। তবে শুরু থেকেই এ অভিযোগ নাকচ করে আসছেন ট্রাম্প।

]]>