রাশফোর্ডের গোলে শীর্ষ চারে ফিরল ইউনাইটেড

রাশফোর্ডের গোলে শীর্ষ চারে ফিরল ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শিরোপা লড়াইটা এখন অনেক দূরের পথ। এই মুহূর্তে সেরা চারে থাকাটাই হতে পারে তাদের সেরা অর্জন। টানা ৩ লিগ ম্যাচে জয়বঞ্চিত থাকায় কঠিন হয়ে যাচ্ছিল সেই পথটিও। শেষ পর্যন্ত অবশ্য প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে হারিয়ে ফের শীর্ষ চারে ফিরেছে ‘রেড ডেভিল’রা।

ঘরের মাঠে ইউনাইটেডের জয়ের ব্যবধানটা ১-০ হলেও, সেটি ম্যাচের পুরো চিত্র দেখাতে পারছে না। বেশিরভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইউনাইটেডের দখলে। যদিও শেষ পর্যন্ত একটির বেশি গোল পায়নি তারা। ইউনাইটেডের জয়ে একমাত্র গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড।