<![CDATA[
ঈদে আসছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভর নতুন একটি গান। নাচনির্ভর গানটির শিরোনাম ‘তোমায় ভালোবাসি কন্যা’। প্রসেনজিৎ মন্ডলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রয়।
সম্প্রতি ঢাকার বাইরে বড় পরিসরে সেট বানিয়ে গানটির দৃশ্যধারণ হয়েছে। এতে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও স্নিগ্ধা চৌধুরী। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহন ইসলাম।
আরও পড়ুন: ধ্রুব মিউজিক স্টেশনে ‘আরিফুল ইসলাম মিঠু সপ্তাহ’
কাজী শুভ বলেন, নাচনির্ভর গানটির কথাগুলো শ্রুতিমধুর। এবারের ঈদ আনন্দে গানটি বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি, বরাবরের মতো এই গানটিও দর্শক পছন্দ করবে।
নির্মাতা মোহন ইসলাম বলেন, ‘সবসময় দর্শককে ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা করি। অন্যসব কাজের চেয়ে নাচের গান করাটা একটু চ্যালেঞ্জিং। সবকিছু মিলে কাজটি ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে। গানটির মিউজিক ভিডিও এম এম প্রোডাকশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ঈদ আয়োজনে মুক্তি পাবে।’
]]>



