স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সিল-স্বাক্ষর জাল, গ্রেফতার ১ | বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সিল-স্বাক্ষর জাল, গ্রেফতার ১ | বাংলাদেশ

<![CDATA[

পঞ্চগড়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সিল ও স্বাক্ষর জাল করে তদবির করার অভিযোগে মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। মোজাম্মেল হক (৪৮) পানিমাছপুকুরি এলাকার মৃত ফয়জুল হকের ছেলে।

 

পুলিশ সুপার জানান, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরি এলাকায় রশিদুল ইসলাম এবং মোজাম্মেল হকের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর মাঝে মারামারির ঘটনায় উভয় পক্ষ পঞ্চগড় সদর থানায় গত ২৪ জানুয়ারি দুটি মামলা দায়ের করে। এর পর মোজাম্মেল হক পুলিশি সহায়তা ও তদবির নিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরিত ৪টি আবেদন পোস্ট কার্ডের মাধ্যমে খাকি রঙের খামে বিভিন্ন দফতরসহ পঞ্চগড় পুলিশকে অনুলিপি দেয়। পুলিশ অনুলিপি পেয়ে সন্দেহ হলে বিষয়টি তদন্ত করে সিল ও স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পায়।

 

আরও পড়ুন: হত্যা মামলার পলাতক আসামি ১৮ বছর পর গ্রেফতার

 

এসএম সিরাজুল হুদা জানান, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাকিবুল হাসানের নেতৃত্বে একটি টিম মোজাম্মেলকে বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে পঞ্চগড়ের গলেহা বাজার থেকে গ্রেফতার করে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মোজাম্মেল হককে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। শুক্রবার (৭ এপ্রিল) মোজাম্মেল হককে আদালতে তোলা হবে।
 

]]>