জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক কবিরুল বাশার প্রথম আলোকে বলেন, এই জরিপ থেকে এ বছর ডেঙ্গু পরিস্থিতি কী হবে, তা অনুমান করা যায় না। আগামী মাসে বর্ষা–পূর্ববর্তী জরিপ হবে। সেটার ওপর ভিত্তি করে এ বছরের ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তবে এই জরিপে যে ফল পাওয়া গেছে, তার ওপর ভিত্তি করে সিটি করপোরেশন কাজ করতে পারে। যেমন বহুতল ভবনে মশা বেশি পাওয়া গেছে। নির্মাণাধীন ভবনেও ভালোই মশা পাওয়া গেছে। এ ধরনের যেসব বিষয় প্রতিবেদনে উঠে এসেছে, তা ধরে সিটি করপোরেশন কাজ করতে পারে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ৮৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬২ জন এবং ঢাকার বাইরে ৪৩৬ জন রয়েছেন। এ বছর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯ জন মারা গেছেন।



