ফরিদপুরে ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা | বাংলাদেশ

ফরিদপুরে ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা | বাংলাদেশ

<![CDATA[

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলেধরা সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় মেলেনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজিরপুর গ্রামের খায়রুল মীরের সাত বছরের ছেলে রিতাজ মীরকে অজ্ঞাত ওই যুবকের সঙ্গে বস্তা নিয়ে হাঁটতে দেখা যায়। এরই হঠাৎ রিতাজকে নিয়ে অজ্ঞাত যুবকটি মাহিন্দ্রা গাড়িতে ওঠার চেষ্টা করেন। তখন রিতাজ চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ওই যুবককে আটক করেন। কিন্তু শিশু রিতাজকে নিয়ে গাড়িতে ওঠা নিয়ে কোনো প্রশ্নের সুদুত্তর দিতে না পারায় স্থানীয়রা তাকে বেদম প্রহার করেন।
 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরও পড়ুন : কিশোর গ্যাং /ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরিদপুরে ফিল্মি স্টাইলে হামলা

ভাঙ্গা থানার অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। সাত থেকে আট বছরের একটি শিশুকে অপহরণ করে নেয়া হচ্ছে সন্দেহে অজ্ঞাত লোকটিকে আটক করেন স্থানীয়রা। সদুত্তর দিতে না পারায় এলাকাবাসী গণপিটুনি দিয়ে হাসপাতলে পাঠায়। হাসপাতালে লোকটি মারা যায়।

তিনি বলেন, আমরা স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে লোকটির পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত লোকটির পরিচয় পাওয়া যায়নি।

]]>