LATEST
৩ নতুন দেশে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণ উদ্যোগে সহায়তার প্রস্তুতি জাতিসংঘের শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিজের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা কনটেন্ট নির্মাতা সুরভী ভ্রমণে যেভাবে থাকেন স্টাইলিশ নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেন জ্যোতিরা
Education

Honor Magic 10 Series : ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে থাকছে যে প্রযুক্তি

Honor Magic 10 Series : ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে থাকছে যে প্রযুক্তি

আসন্ন অনর ম্যাজিক ১০ সিরিজে বড় ধরনের ক্যামেরা ও ডিসপ্লে আপগ্রেড আনতে কাজ করছে চীনা প্রযুক্তি ব্র্যান্ডটি। গ্যাজেট বিষয়ক এক সূত্রে জানা গেছে, এই সিরিজের ফোনগুলোতে দুইশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে লোফিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লোফিক সেন্সর ডিজাইন যুক্ত হলে ছবির হাইলাইট ও ছায়া ঘেরা অন্ধকার অংশেও নিখুঁত বিবরণ ধরে রাখা সম্ভব হবে। এর আগে একই সূত্র জানায়, অনরের এই নতুন সিরিজে পরিবর্তনশীল অ্যাপারচার বা ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা প্রযুক্তির প্রত্যাবর্তন ঘটতে পারে।

ডিসপ্লে প্রযুক্তির ক্ষেত্রে অনর ম্যাজিক ১০ সিরিজে ডুয়েল লেয়ার ওএলইডি প্যানেল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রযুক্তি দুটি ওএলইডি স্তর একত্রিত করে স্ক্রিনের উজ্জ্বলতা বাড়াতে, শক্তি সাশ্রয় করতে এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করে।

তবে সব ফ্ল্যাগশিপ ফোনে এই ডিসপ্লে এখনই যুক্ত হচ্ছে না কারণ সূত্রটি নিশ্চিত করেছে যে ২০২৭ সালের মধ্যে সব ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ডুয়েল লেয়ার ওএলইডি প্যানেল ব্যবহার করা সম্ভব হবে না। ট্যাবলেট এবং স্মার্টফোনের জন্য এই বিশেষ ডিসপ্লে নিয়ে বর্তমানে মূল্যায়ন চালাচ্ছ অনর।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

অনর ম্যাজিক ১০ সিরিজের এই সম্ভাব্য আপগ্রেডগুলো সরাসরি প্রতিষ্ঠানটির আগের প্রিমিয়াম ডিভাইস ম্যাজিক নাইন প্রো ম্যাক্সের উত্তরসূরি হিসেবে বাজারে আসতে পারে। তবে অনরের পক্ষ থেকে এই আসন্ন সিরিজের কোনো ফিচারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

The post Honor Magic 10 Series : ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে থাকছে যে প্রযুক্তি appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news