LATEST
৩ নতুন দেশে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণ উদ্যোগে সহায়তার প্রস্তুতি জাতিসংঘের শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নিজের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসছে সিসি ক্যামেরা কনটেন্ট নির্মাতা সুরভী ভ্রমণে যেভাবে থাকেন স্টাইলিশ নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেন জ্যোতিরা
Districts News Updates

TVS RTR 125 : কম সিসির বাইকে ক্রুজ কন্ট্রোল ফিচারের সুবিধা

TVS RTR 125 : কম সিসির বাইকে ক্রুজ কন্ট্রোল ফিচারের সুবিধা

মাত্র ১২৫ সিসির ইঞ্জিন ক্ষমতাবিশিষ্ট মোটরসাইকেল হলেও বড় বড় বাইককে কড়া টক্কর দিতে পারে টিভিএস কোম্পানির নতুন আরটিআর ১২৫ মডেলটি। সম্প্রতি ইকমায় প্রকাশ্যে আসা এই প্রিমিয়াম স্ট্রিটফাইটার বাইকটিতে ছোট ইঞ্জিন থাকা সত্ত্বেও যুক্ত করা হয়েছে ফাইভ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, একাধিক রাইডিং মোড এবং ডুয়েল চ্যানেল এবিএস-এর মতো তাক লাগানো সব সুবিধা।

ইউরোপের নতুন রাইডারদের কথা মাথায় রেখে তৈরি করা এই বাইকটি টিভিএসের প্রথম আধুনিক প্রোডাকশন মোটরসাইকেল, যেখানে লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

নতুন এই বাইকের অন্যতম বড় আকর্ষণ হলো এর ফাইভ ইঞ্চির কালার টিএফটি ডিসপ্লে, যাতে স্মার্টফোন কানেক্টিভিটির পাশাপাশি ফুল স্ক্রিন ম্যাপ মিররিংয়ের সুবিধা রয়েছে। ফলে আলাদা করে ফোন মাউন্ট করার প্রয়োজন ছাড়াই সরাসরি বাইকের ড্যাশবোর্ডে ম্যাপ দেখা সম্ভব। হ্যান্ডেলবারের বা দিকে থাকা ডিরেকশনাল নেভিগেশন বাটনের সাহায্যে হাত না সরিয়েই ডিসপ্লের মেনু ও সেটিংস নিয়ন্ত্রণ করা যায়।

এছাড়া ১২৫ সিসির মোটরসাইকেলে ক্রুজ কন্ট্রোলের মতো বিরল ফিচার দীর্ঘপথের ড্রাইভিং ক্লান্তি দূর করতে দারুণ সাহায্য করবে। চালকদের সুবিধার জন্য ক্লাচ ও ব্রেক লিভার অ্যাডজাস্ট করার ব্যবস্থাও রাখা হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে বাইকটিতে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্সের সঙ্গে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, যা গিয়ার পরিবর্তনের সময় পিছনের চাকা লক হওয়ার ঝুঁকি কমায়। নিরাপত্তার কথা মাথায় রেখে এতে যুক্ত করা হয়েছে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, এলইডি ডিআরএল এবং সুইচএবল ডুয়েল চ্যানেল এবিএস।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

সাসপেনশনের ক্ষেত্রে সামনে কেওয়াইবি ইনভার্টেড ফর্ক এবং পিছনে মনোশশক দেওয়া হয়েছে। এছাড়া টুবলেস ইউরোপ্রিপ প্রোটর্ক এক্সট্রিম টায়ার এবং বাইব্রে পেটাল ডিস্ক ব্রেক বাইকটির ব্রেকিং ও গ্রিপ আরও উন্নত করেছে। যদিও ইউরোপীয় বাজারের কথা মাথায় রেখে তৈরি এই বাইকটি ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশ কম।

The post TVS RTR 125 : কম সিসির বাইকে ক্রুজ কন্ট্রোল ফিচারের সুবিধা appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news