LATEST
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ে ছাই ১২টি দোকান ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন মুন্সিগঞ্জে জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, খতিব গ্রেপ্তার জামায়াত-শিবিরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি: রাশেদ খাঁন এবার আপনার হয়ে বাজারও করে দেবে এআই! ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ চালু করল ওপেনএআই ”যুদ্ধক্ষেত্র বা আনুষ্ঠানিক চুক্তি, কোনোভাবেই ইরানের বিরুদ্ধে জিততে পারবেন না ট্রাম্প” মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে বেধড়ক পিটুনি Iran Revolutionary Guards say 2 oil tankers have been hit by mines in Hormuz
Education

Xiaomi 18 Pro এবং 18 Pro Max ফোনের লঞ্চ ডেট কনফার্ম হল, রইল বিস্তারিত

Xiaomi 18 Pro এবং 18 Pro Max ফোনের লঞ্চ ডেট কনফার্ম হল, রইল বিস্তারিত

গ্লোবাল বাজারে Xiaomi তাদের নতুন Xiaomi 18 Pro সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 17 নভেম্বর প্যারিসে লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্টের মঞ্চ থেকে আপকামিং সিরিজের Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনগুলি পেশ করা হবে।

সবচেয়ে বড় কথা এবার কোম্পানি তাদের Pro মডেল ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি বাজারে পেশ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসের দিকে এই সিরিজের ফোন লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Pro এবং 18 Pro Max ফোনের গ্লোবাল লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 18 Pro সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট

Xiaomi এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 17 নভেম্বর Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। এই ইভেন্টটি প্যারিসে দুপুর 1টা UTC অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বিকেল 6:30টা সময়ে শুরু হবে। কোম্পানির পক্ষ থেকে তাদের YouTube এবং X প্ল্যাটফর্মের মাধ্যমে এই লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিমিং করা হবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই ইভেন্টের মঞ্চ থেকে কিছু সারপ্রাইজ দেওয়ার কথা জানানো হয়েছে।

ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 18 Pro

ভারতের বাজারে Xiaomi 18 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। টিপস্টার Gadgetsdata এর বক্তব্য অনুযায়ী কোম্পানির ফোনটি ডিসেম্বর মাসের দিকে ভারতে পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে আবারও Xiaomi এর Pro ফ্ল্যাগশিপ সিরিজ ভারতে ফিরতে পারে। জানিয়ে রাখি এর আগে 2023 সালের ফেব্রুয়ারি মাসে Xiaomi 13 Pro ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। এরপর থেকে Xiaomi এর পক্ষ থেকে ভারতে শুধুমাত্র তাদের স্ট্যান্ডার্ড এবং Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করা হয়েছে।

Xiaomi 18 Pro সিরিজের সম্ভাব্য দাম

লিক অনুযায়ী ইউরোপে Xiaomi 18 Pro ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম 1,449 ইউরো ( 1.53 লক্ষ্য টাকা) রাখা হতে পারে। অন্যদিকে ফোনের 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,649 ইউরো অর্থাৎ প্রায় 1.74 লক্ষ্য টাকা হবে বলে জানানো হয়েছে।

Xiaomi 18 Pro Max ফোনের 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,849 ইউরো অর্থাৎ প্রায় 1.95 লক্ষ্য টাকা রাখা হতে পারে। আপাতত এই দাম লিকের মাধ্যমে পাওয়া গেছে। আপকামিং ফোনের অফিসিয়াল দাম জানার জন্য গ্লোবাল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Xiaomi 18 Pro সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

Xiaomi 18 Pro ফোনটিতে 6.4 ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে Xiaomi 18 Pro Max ফোনে বড় 6.9 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। উভয় স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 6 সিরিজের প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য স্মার্টফোনদুটিতে Leica সঙ্গে তৈরী 200MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব রেয়ার সেকেন্ডারি ডিসপ্লে হবে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ইন্টারেক্টিভ ডিসপ্লে। এতে উইজেট, নোটিফিকেশন এবং কাস্টোমাইজ ফিচার থাকতে পারে। এছাড়া ইউজাররা এই ডিসপ্লের সাহায্যে রেয়ার ক্যামেরার মাধ্যমে ফটো এবং ভিডিও শুট করার সময় প্রিভিউ দেখতে পারবেন। এই ফোনের সেলফি ক্যামেরায জন্যও খুব সহজেই প্রাইমারি ক্যামেরা ব্যাবহার করতে পারবেন।

চীনের এবং ইউরোপের ভেরিয়েন্টের ব্যাটারির ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। রিপোর্ট অনুযায়ী ইউরোপের Xiaomi 18 Pro ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে চীনের মডেলে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। একইসঙ্গে ইউরোপের বাজারে Xiaomi 18 Pro Max ফোনটি 7,050mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে চীনের ফোনে 8,500mAh ব্যাটারি দেওয়া হবে।

ইউরোপের Xiaomi 18 Pro ফোনটিতে 90W ওয়্যারড চার্জিং ফিচার থাকতে পারে। তবে চীনের মডেলে 100W চার্জিং সাপোর্ট করতে পারে। Pro Max ফোনে 100W ওয়্যারড চার্জিং দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। উভয় স্মার্টফোনে 50W ওয়্যারলেস চার্জিং দেওয়া হতে পারে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

যারা প্রিমিয়াম ফিচার সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, সেইসব ভারতীয় ইউজারদের জন্য Xiaomi 18 Pro স্মার্টফোনটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে।

The post Xiaomi 18 Pro এবং 18 Pro Max ফোনের লঞ্চ ডেট কনফার্ম হল, রইল বিস্তারিত appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news