LATEST
France v South Africa live updates: Nations Championship test এইচএসসি সাপ্লিমেন্টারি : ১০ বোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী ২ লক্ষ ডলারের পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান, স্বীকৃতি পেল কড়াইলের মর্মস্পর্শী ছবি David Walliams investigated by police over ‘serious sexual offences’ পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির Intelligent Eyewear live-streaming নিষিদ্ধ করল গুগল প্লে এবার থ্রিডি লাইভ ম্যাপে দেখুন ট্রেন কোথায় আছে বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
Education

এবার থ্রিডি লাইভ ম্যাপে দেখুন ট্রেন কোথায় আছে

এবার থ্রিডি লাইভ ম্যাপে দেখুন ট্রেন কোথায় আছে

ট্রেনের জন্য স্টেশনে গিয়ে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বাসায় বসেই কিংবা পথে থাকা অবস্থায় স্মার্টফোনে দেখে নিতে পারবেন আপনার ট্রেনটি এখন কোথায় আছে, কত গতিতে চলছে, কতক্ষণ দেরি করছে। এমনকি ট্রেনটি পরবর্তী কোন স্টেশনে কখন পৌঁছাতে পারে, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

বাংলাদেশের ট্রেনযাত্রীদের জন্য এমন সুবিধা নিয়ে এসেছে ‘ট্রেন কোথায়’ (TrainKothai) নামের একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। এর মাধ্যমে ট্রেনের অবস্থান সরাসরি মানচিত্রে দেখার পাশাপাশি ট্রেনের সময়সূচি, রুট ও বিলম্বের তথ্য জানা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো, শুধু ওয়েবসাইট ব্যবহার করেই ট্রেনের অবস্থান দেখা যায়। অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা নেই। তবে মোবাইল অ্যাপে ট্রেন আরও বাস্তবসম্মত থ্রিডি ম্যাপে দেখতে পারবেন।

অ্যাপ ব্যবহার করে ট্রেন দেখবেন যেভাবে

* প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে TrainKothai অ্যাপটি ইনস্টল করুন। এরপর অ্যাপটি চালু করে প্রয়োজনীয় অনুমতি দিয়ে ব্যবহার শুরু করুন।

* অ্যাপে ট্রেন খোঁজার অপশনে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ট্রেনের নাম অথবা নম্বর লিখুন।

* সার্চের ফলাফল থেকে সঠিক ট্রেনটি নির্বাচন করুন। একই নামের একাধিক ট্রেন থাকলে ট্রেনের নম্বর ও গন্তব্য মিলিয়ে নিন।

* ট্রেনের বিস্তারিত পাতায় গেলে বর্তমান অবস্থান দেখতে পারবেন। পাশাপাশি ট্রেনের গতি, বর্তমান স্টেশন, বিলম্ব এবং পরবর্তী স্টেশনে পৌঁছানোর সম্ভাব্য সময়ের তথ্যও পাবেন।

* মানচিত্রে ট্রেনের অবস্থান দেখতে ‘ম্যাপ’ অবশনে ক্লিক করুন। এরপর টুডি বা থ্রিডি অপশন ক্লিক করে ট্রেনের বাস্তব অবস্থান দেখতে পারবেন। বুঝতে পারবেন ট্রেনটি কোন এলাকার কাছাকাছি রয়েছে। ট্রেনের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে তথ্যও হালনাগাদ হয়। তবে লাইভ তথ্য পাওয়া নির্ভর করে সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীদের জিপিএস তথ্য শেয়ার করার ওপর।

নিজের অবস্থানও শেয়ার করতে পারেন

আপনি যদি ওই ট্রেনের যাত্রী হন, তাহলে অ্যাপে ‘আমি এই ট্রেনে’ (I’m on the train) অপশন চালু করতে পারেন। প্রয়োজনীয় লোকেশন অনুমতি দিলে অ্যাপটি আপনার অবস্থান যাচাই করে সংশ্লিষ্ট ট্রেনের তথ্য হালনাগাদে ব্যবহার করবে। এতে একই ট্রেনের অন্য যাত্রীরাও উপকৃত হবেন।

অ্যাপ ছাড়াও ওয়েবসাইটে দেখুন ট্রেনের অবস্থান

যারা মোবাইলে নতুন অ্যাপ ইনস্টল করতে চান না, তারাও TrainKothai-এর ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। এ জন্য মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে https://trainkothai.com/bn ঠিকানায় প্রবেশ করুন।

হোমপেজে ট্রেনের নাম বা নম্বর লেখার জন্য একটি সার্চ বক্স রয়েছে। সেখানে কাঙ্ক্ষিত ট্রেনের নাম বা নম্বর লিখে ‘ট্রেন খুঁজুন’ অপশনে ক্লিক করুন। সার্চের ফলাফল থেকে নির্দিষ্ট ট্রেন নির্বাচন করলেই সেটির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ওয়েবসাইটে ‘লাইভ ট্র্যাকিং’, ‘লাইভ বোর্ড’ ও ‘সব রুট’ নামে আলাদা বিভাগ রয়েছে। লাইভ ট্র্যাকিং থেকে চলন্ত ট্রেনের অবস্থান এবং লাইভ বোর্ড থেকে বিভিন্ন ট্রেনের চলাচলের তথ্য দেখা যায়। এ ছাড়া নির্দিষ্ট দুটি স্টেশনের মধ্যে কোন কোন ট্রেন চলাচল করে, তা-ও খুঁজে নেওয়া যায়।

যাত্রীদের তথ্যেই চলে লাইভ ট্র্যাকিং

TrainKothai-এর বিশেষত্ব হলো, এটি যাত্রীদের অংশগ্রহণে পরিচালিত একটি কমিউনিটিভিত্তিক প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশ রেলওয়ের নিজস্ব বা অনুমোদিত কোনো অ্যাপ নয়। ট্রেনের সময়সূচি ও রুটের তথ্য বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেওয়া হলেও লাইভ অবস্থান সংগ্রহ করা হয় যাত্রীদের শেয়ার করা জিপিএস তথ্য থেকে।

কোনো যাত্রী ট্রেনে উঠে অ্যাপের ‘আমি এই ট্রেনে’ অপশন চালু করে নিজের অবস্থান শেয়ার করতে পারেন। সিস্টেম ওই যাত্রীর অবস্থান যাচাই করে সংশ্লিষ্ট ট্রেনের সঙ্গে মিলিয়ে নেয়। এরপর সেই তথ্যের ভিত্তিতে ট্রেনের অবস্থান হালনাগাদ করা হয়। ফলে একই ট্রেনে থাকা অন্য যাত্রীরাও ট্রেনটির অবস্থান সম্পর্কে জানতে পারেন।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

অ্যাপটির তথ্য অনুযায়ী, কয়েক মিনিট পরপর জিপিএস তথ্য হালনাগাদ করা হয়। তবে কোনো ট্রেনের যাত্রীরা লোকেশন শেয়ার না করলে কিংবা পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে লাইভ অবস্থান দেখা নাও যেতে পারে। তাই এই তথ্যকে শতভাগ নির্ভুল বা রেলওয়ের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। যাত্রার সময়সূচি, প্ল্যাটফর্ম পরিবর্তন কিংবা জরুরি সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের আনুষ্ঠানিক তথ্য যাচাই করে নেওয়াই ভালো।

The post এবার থ্রিডি লাইভ ম্যাপে দেখুন ট্রেন কোথায় আছে appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news