আজও কমল সোনার দাম, দুই দিনে ৪,৩৭৪ টাকা

আজও কমল সোনার দাম, দুই দিনে ৪,৩৭৪ টাকা

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম—২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ২৩ ডলার। তবে এক মাস ধরে সোনার দাম কমছে, এই সময় সোনার দাম কমেছে আউন্সপ্রতি ৩৩১ ডলার। সে কারণে বাজুস ধারাবাহিকভাবে সোনার দাম সমন্বয় করছে।