আরজি করের নির্যাতিতার মায়ের জয়, পানিহাটিতে বড় ব্যবধানে জিতলেন রত্না দেবনাথ – DesheBideshe

আরজি করের নির্যাতিতার মায়ের জয়, পানিহাটিতে বড় ব্যবধানে জিতলেন রত্না দেবনাথ – DesheBideshe


আরজি করের নির্যাতিতার মায়ের জয়, পানিহাটিতে বড় ব্যবধানে জিতলেন রত্না দেবনাথ – DesheBideshe

কলকাতা, ৫ মে – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্রে বড় জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী রত্না দেবনাথ। তিনি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতনের শিকার হওয়া নারী চিকিৎসকের মা। নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ২৮ হাজার ৮৩৬ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেছেন।

রত্না দেবনাথ সর্বমোট ৮৭ হাজার ৯৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনের ফলাফলের পর রত্না দেবনাথ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান যে এই বিজয় পানিহাটির সাধারণ মানুষের। তিনি আরও বলেন, এই জয় তার মেয়ের বিচার পাওয়ার লড়াইকে আরও শক্তিশালী করবে। তিনি আশাবাদী যে একদিন তার মেয়ে ন্যায়বিচার পাবে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। সেই ঘটনার পর বিচারের দাবিতে আন্দোলন চলাকালীন রত্না দেবনাথকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় বিজেপি। সেই নির্বাচনে জয়ী হয়ে তিনি এখন বিধানসভায় প্রতিনিধিত্ব করবেন। এই জয়কে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এস এম/ ৫ মে ২০২৬