LATEST
বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন All Blacks v England: A Twickenham performance that knocks down All Blacks’ World Cup credibility – Gregor Paul উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা ‘New age of digital chaos’: Welcome to the age of endless digital breakdowns Aranya Acres is stirring up a melting pot of cuisines, culture and community Striking oil: Mazda bets big in diesel. Are they right? এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
Top News

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার দেশজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ করেছেন। দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশটিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল। তাদের দাবি, মজুরি ও জনসেবামূলক খাতে ব্যয় বৃদ্ধি করতে হবে।

ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভের মধ্যে ইতালিতে শুক্রবার এ কর্মসূচি পালিত হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে ব্যয়ের প্রতিবাদে এদিন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা রয়েছে।

ইতালির কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার আলাদা করে ধর্মঘটের ডাক দিয়েছিল। দেশটির বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভেরও পরিকল্পনা ছিল।

সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি বলেন, ‘আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণেরা রাস্তায় নেমেছেন।’

এ শ্রমিকনেতা আরও বলেন, ‘ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি বাড়ছে।’

ধর্মঘটে সরকারি-বেসরকারি খাতের কর্মীরা

সিজিআইএলের ডাকা ধর্মঘট পুরো কর্মদিবসজুড়ে চলার কথা। এতে সরকারি ও বেসরকারি—উভয় খাতের কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরাও এর আওতায় রয়েছেন।

উড়োজাহাজ ও রেল চলাচল সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে। ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতার কারণে স্থানীয় গণপরিবহনেও ধর্মঘটের প্রভাব সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

তবে আলাদা একটি রেল ধর্মঘট স্থানীয় সময় শুক্রবার রাত নয়টায় শুরু হওয়ার কথা। এ ধর্মঘট শনিবার রাত আটটা পর্যন্ত চলবে।

ইতালিতে ২০২৭ সালে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন সামনে রেখেই এসব বিক্ষোভ হচ্ছে।

মরিজিও লানদিনি, নেতা, সিজিআইএলমানুষের খুব সাধারণ কিছু সমস্যা রয়েছে। তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই মজুরি বাড়ানো দরকার। তাঁদের কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রয়োজন। তরুণদের দরকার কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠান।

‘পিছু হটব না’

এর আগে গত ৩০ অক্টোবর ইতালিজুড়ে কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থী ও শ্রমিকেরা। সেদিন হাজারো শিক্ষার্থী ধর্মঘট পালন করা শ্রমিকদের সঙ্গে যোগ দেন। তাঁদের দাবি ছিল, শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে এবং জীবনযাত্রা ও আবাসনের উচ্চ ব্যয় কমাতে হবে।

এরপর থেকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতাও তাঁদের আন্দোলনের অন্যতম দাবি হয়ে উঠেছে।

ইতালির রোমে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভের সময় দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশের দিকে বোতল ছুড়ছেন কালো পোশাক পরা এক ব্যক্তি। যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ও শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন, ২০ নভেম্বর ২০২৬

২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লরা পেরিতোরে বলেন, ‘আমরা এমন এক সরকারের অধীনে বাস করছি, যারা ধীরে ধীরে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ কমাচ্ছে। আমাদের বর্তমান কেড়ে নিচ্ছে এবং ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করছে।’
পেরিতোরে আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, পিছু হটব না। নিজেদের ভবিষ্যৎ ফিরিয়ে নেব।’

সিজিআইএলের দাবি, মূল্যস্ফীতির কারণে মানুষের যে ক্রয়ক্ষমতা কমেছে, তা পুনরুদ্ধারে মজুরি বাড়াতে হবে এবং শ্রমিকদের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। পেনশনের পরিমাণ পুরোপুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে হবে। অবসরের বয়স বাড়ানো ঠেকাতেও ব্যবস্থা নিতে হবে।

বাজেট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

ইতালির পার্লামেন্টে ২০২৭ সালের জন্য মেলোনি সরকারের ২৬ বিলিয়ন ইউরোর (৩ হাজার কোটি ডলার) বাজেট নিয়ে আলোচনা চলছে। সিজিআইএলের দাবি, আয় ও জনসেবামূলক খাতকে সহায়তা দিতে এ বাজেটে যথেষ্ট বরাদ্দ রাখা হয়নি।

ইতালির অর্থবিষয়ক সংবাদপত্র ইতালিয়াওজির তথ্য অনুযায়ী, বাজেটের সামান্য একটি অংশ ৩৫ বছরের কম বয়সীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

সিজিআইএলের ডাকা এই সাধারণ ধর্মঘটকে ‘আগাম ধর্মঘট’ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আদোলফো উরসো। স্কাই টিজি২৪-কে তিনি বলেন, ‘বাজেটের বিষয়বস্তু জানার আগেই (শ্রমিকনেতা) লানদিনি এ ধর্মঘটের ডাক দিয়েছেন।’

লরা পেরিতোরে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীআমরা এমন এক সরকারের অধীনে বাস করছি, যারা ধীরে ধীরে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ কমাচ্ছে। আমাদের বর্তমান কেড়ে নিচ্ছে এবং ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে ব্যয়ের প্রতিবাদে সিজিআইএল শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের মিছিলে অংশ নিয়ে কার্ডবোর্ডের তৈরি একটি ট্যাংকে আগুন দিচ্ছেন শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্ত্র হাতে থাকা ছবিসংবলিত কাটআউট প্ল্যাকার্ডও কেটে ফেলা হয়। ইতালির মিলানে, ২০ নভেম্বর ২০২৬

তবে বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা রয়েছে বলে জানিয়েছেন উরসো। তিনি বলেন, ‘যাঁরা বিক্ষোভ করছেন এবং যাঁরা পার্লামেন্টে সংশোধনী প্রস্তাব দিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। পার্লামেন্টে বাজেট আরও উন্নত করা হবে।’

সিজিআইএলের দাবি, মূল্যস্ফীতির কারণে মানুষের যে ক্রয়ক্ষমতা কমেছে, তা পুনরুদ্ধারে মজুরি বাড়াতে হবে এবং শ্রমিকদের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। পেনশনের পরিমাণ পুরোপুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে হবে। অবসরের বয়স বাড়ানো ঠেকাতেও ব্যবস্থা নিতে হবে।

লানদিনি বলেন, ‘মানুষের খুব সাধারণ কিছু সমস্যা রয়েছে। তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই মজুরি বাড়ানো দরকার। তাঁদের কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রয়োজন। তরুণদের দরকার কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠান।’

‘এই বাজেটে এসব সমস্যার একটিরও সমাধান নেই’ বলে মন্তব্য করেন সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি।

More in Top News

View all

Latest news