LATEST
কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ UFC Qatar: Navajo Stirling knocks Jiri Prochazka out, Dan Hooker beats Brian Ortega Tips for making the holidays less stressful with family and coworkers নড়াইলের বেন্দারচর গ্রামে যা দেখা গেল শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন Kiwi powerlifters Megan-Li Smith and Karlina Tongotea in big-money global contest খুলনায় বিএনপি নেতাকে গুলি
Districts News Updates

কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

কাজিরহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আরাফাত চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার কাজিরহাট থানার ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের আরাফাত চৌধুরীর বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও লকডাউন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাজিরহাট থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আরাফাত চৌধুরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলার নম্বর ১১, তারিখ ১৯ নভেম্বর ২০২৬।

পরে গ্রেপ্তার আরাফাত চৌধুরীকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কাজিরহাট থানার তদন্ত কর্মকর্তা ওসি দীপঙ্করের সঙ্গে কথা হলে তিনি জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

The post কাজিরহাটে সন্ত্রাসবিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news