চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের আগে বড় ধাক্কা বার্সেলোনার। অন্যতম সেরা তারকা লামিন ইয়ামালকে ছাড়াই আজারবাইজানের ক্লাব সাবা এফসির বিপক্ষে নামতে হবে কাতালানদের। পায়ের চোটে দলের বাইরে রাখা হয়েছে ইয়ামালকে। তবে এ নিয়ে চিন্তিত নন কোচ হ্যান্সি ফ্লিক। বুধবার রাতে আজারবাইজানের বাকু স্টেডিয়ামে সাবা এফসির বিপক্ষে নামবে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে রাত ১১:৪৫ মিনিটে। ম্যাচের আগে কোচ হ্যান্সি ফ্লিক দলের অন্যতম সেরা তারকা লামিন ইয়ামালকে না পাওয়া নিয়ে কথা বলেছেন। ‘তাকে ছাড়াও আমরা আগে খেলেছি এবং জানি কী করতে হবে। যদিও আমাদের দলের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি। তার এখানেই থেকে যাওয়া সবচেয়ে ভালো হবে। সে ঠিক আছে এবং আশা করছি সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’
ইয়ামাল নেই, বার্সা কোচ বললেন ‘তাকে ছাড়াও আমরা খেলেছি’
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%b2/