LATEST
ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে বরগুনায় টানা বৃষ্টি, বিপাকে জনজীবন ভারতে ‘রামায়ণ’ বন্ধের দাবি বিশ্ব হিন্দু পরিষদের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য, নিরাপত্তার কারণে ভার্চুয়ালি হাজিরা ও সাক্ষীর নাম গোপন নিয়ে বিতর্ক কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় মেসির মিয়ামিকে প্লে-অফের প্রথম রাউন্ডে বিধ্বস্ত করল কলম্বাস বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার লক্ষ্য করে ইরানের হামলা Ageing euphemisms: Why can’t we just grow old?
Top News

ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষার সার্টিফিকেট কোর্স, ফি ৫০০০, সপ্তাহে তিনদিন ক্লাস

ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষার সার্টিফিকেট কোর্স, ফি ৫০০০, সপ্তাহে তিনদিন ক্লাস

মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত বাংলাদেশি নাগরিকদের প্রার্থীদের আরবি ভাষায় দক্ষ করে গড়তে ইসলামিক ফাউন্ডেশন একটি কোর্স করাচ্ছে। ৩ মাস মেয়াদি ‘প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স’ (সার্টিফিকেট কোর্স ইন বেসিক অ্যারাবিক)-এর ৩য় ব্যাচে ভর্তিতে আবেদন শুরু হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অধীনে আরবি ভাষা ইনস্টিটিউটে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ কোর্স পরিচালিত হবে। নির্ধারিত ফরম পূরণ করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা।

আবেদনে যোগ্যতা—

আবেদনকারীকে ন্যূনতম এসএসসি, দাখিল, ছানুবিয়া, কারিগরি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

কোর্স ফি কত—

প্রাথমিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্সের ফি ৫ হাজার টাকা। কোর্স শুরুর আগেই সোনালী ব্যাংক পিএলসি, বায়তুল মোকাররম শাখায় ‘আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স’ শিরোনামে ০১০৪২০০০৬০১৯ হিসাব নম্বরে এই ফি জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম কমপ্লেক্সের তৃতীয় তলায় দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা কমপ্লেক্সের উত্তর পাশের মার্কেটের ওপর তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউট থেকে সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ফেসবুক পেজ (IF Deeny Dawat & Culture Dept. Baitul mokarram) থেকেও ফরম ডাউনলোড করা যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ল, কমল জিপিএ; যে যে পরিবর্তন এল

ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদ, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।

৩ মাস মেয়াদি এই কোর্সে সপ্তাহে তিন দিন (রবি, সোম ও বুধবার) ক্লাস চলবে। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ক্লাস (সময় পরিবর্তনযোগ্য)। প্রতিদিন ২টি করে মাসে ২৪টি ক্লাস হিসেবে পুরো কোর্সে পরীক্ষাসহ মোট ৭৬টি ক্লাস অনুষ্ঠিত হবে, যার প্রতিটির ব্যাপ্তি হবে ১ ঘণ্টা। বায়তুল মোকাররম কমপ্লেক্সের উত্তর-পূর্ব পাশের মার্কেটের তৃতীয় তলায় আরবি ভাষা ইনস্টিটিউটের নির্ধারিত কক্ষে এসব ক্লাস নেওয়া হবে। কোর্স শেষে সফল শিক্ষার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।

*বিস্তারিত সব তথ্যের জন্য এখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৫: এআই যুগে সমাজবিজ্ঞান- রাষ্ট্রবিজ্ঞান-উন্নয়ন অধ্যয়ন বিষয়ে কেন পড়বেন মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন

More in Top News

View all

Latest news