ঈদের কেনাকাটার আগে জানুন, আসল বেনারসি কেমন হয়? | লাইফস্টাইল

ঈদের কেনাকাটার আগে জানুন, আসল বেনারসি কেমন হয়? | লাইফস্টাইল

<![CDATA[

ঈদ আসার আর নয় দিন বাকি। তাই শপিংমলগুলোতে এখন জমে উঠেছে ঈদের কেনাকাটা। আবার রাত পোহালেই পহেলা বৈশাখ। তাই আজ যদি কেনাকাটার প্ল্যান থাকে, তবে শপিংয়ে যাওয়ার আগে জেনে নিন আসল বেনারসির কিছু বিশেষ বৈশিষ্ট্য।

বাঙালি সংস্কৃতির শাড়ির জগতে বেনারসির একটি আলাদা আভিজাত্য রয়েছে। তাই ঈদ, পহেলা বৈশাখ, বিয়েসহ যেকোনো জমকালো পার্টিতে এই শাড়ি ছাড়া অংশগ্রহণ করার কথা অনেক নারীই চিন্তা করতে পারেন না।

কিন্তু দোকানে গিয়ে বেনারসি শাড়ি কিনে যেন বেশির ভাগ সময়ই আপনি প্রতারিত হন। দোকানির কথার মারপ্যাঁচের ফাঁদে পড়ে হাতে তুলে নেন নকল বেনারসিই।

আরও পড়ুন: রঙিন সাজে হবে বৈশাখ উদযাপন

নকল বেনারসি কিনলেও দোকানির কারসাজিতে কিন্তু আপনার টাকা খরচ হচ্ছে আসল বেনারসির দামের মতোই। তাই আসল বেনারসি চেনার কিছু সহজ টেকনিক জেনে নিন।

১. আসল বেনারসি দোকানে কিনতে গেলে প্রথমেই আপনার পছন্দের বেনারসিটিকে হাত দিয়ে স্পর্শ করে অনুভব করুন। কাপড় যত মোলায়েম হবে, বেনারসি ততই নকল হওয়ার চান্স কমবে।

২. আসল বেনারসির কাপড়ে একটি ঔজ্জ্বল্যভাব থাকে, যা নকল বেনারসিতে থাকে না।

৩. বেনারসি শাড়িতে করা সুতার কাজ দেখেও যাচাই করতে পারেন শাড়িটি আসল না নকল। আসল বেনারসির দুই পিঠেই সুতার কাজ মোলায়েম থাকে। কিন্তু নকল শাড়িতে তা হয় খসখসে।

৪. আসল বেনারসিতে সুতার কাজে উন্নতমানের সিল্ক সুতা ব্যবহার করা হয়। কারিগরের দক্ষ হাতে এই শাড়িগুলো তৈরি করতে সময় লাগে দীর্ঘ এক মাস।

৫. আসল বেনারসি চিনতে শাড়ির মোটিফের দিকে নজর দিন। আসল বেনারসিতে আপনি মোগল, আমরু, দোমাক, আমবির মতো মোটিফ পাবেন। ফুলের নকশা পাবেন। কিন্তু নকল বেনারসিতে তা পাবেন না।

৬. বেনারসি শাড়ির আঁচলে ছয় থেকে আট ইঞ্চির প্যাঁচ থাকে, যা নকল শাড়িতে থাকে না।

৭. বেনারসি এতটাই মোলায়েম যে আসল বেনারসি একটি আংটির ভেতর দিয়ে খুব সহজেই প্রবেশ করাতে পারবে। কিন্তু নকল শাড়ির ক্ষেত্রে আপনি তা পারবেন না।

৮. এসব কারণেই বেনারসির দাম ভিন্ন হয়ে থাকে। গুণগত মান যত বেশি হয়, দামও তত বেশি হতে থাকে বেনারসি শাড়ির।

আরও পড়ুন: ঈদের আগেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যা করবেন

৯. দীর্ঘ স্থায়িত্বের ভিত্তিতে বলা যায়, নকলের চেয়ে আসল বেনারসির স্থায়িত্ব অনেক বেশি। কাপড়ে কোনো সাদা দাগ পড়ে না। তাই দোকান থেকে কেনার আগে আসল বেনারসির গুণাগুণ জেনে নিয়ে তবেই কিনুন আপনার শখের বেনারসি শাড়ি।

]]>