স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর | বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর | বাংলাদেশ

<![CDATA[

সব অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষে বৃহস্পতিবার ( ১৩ এপ্রিল) দেয়া এক ভিডিও বার্তায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

আরও পড়ুন: দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কাজ করে যেতে হবে: প্রধানমন্ত্রী

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে। এ শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এ যে, সকল অন্ধকার ও বাধা বিপত্তি  দূর করে আগামী বছরগুলোতে যেন একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।’

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানান।

]]>