LATEST
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, নেপথ্যে কী? প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ Coca-Cola’s European bottler hit by EU antitrust probe প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার দাবি এনসিপির ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
National

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এটি মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী,দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তারা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। ঢাকা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে।

এছাড়া বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহীতে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

২৩ নভেম্বর ২০২৬
এ জি

More in National

View all

Latest news