LATEST
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, নেপথ্যে কী? প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ Coca-Cola’s European bottler hit by EU antitrust probe প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার দাবি এনসিপির ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন
Districts News Updates

‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’

‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’

আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের চাঙ্গা করতে- শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাোপল সীমান্তে নানক-নাছিমের বৈঠক শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে।

রাশেদ খাঁন বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে ভারত তার এমন সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কিনা, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত আছে, সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে একটি অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা আছে।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পুশইন করার সেই অপচেষ্টা অতীতের ন্যায় রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ করছি।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: ‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’।

More in Districts News Updates

View all

Latest news