LATEST
রিয়াদের আকাশচুম্বী ভবনে হুথিদের ভয়াবহ হামলা: অন্তত ১১ জন আহত তিন শিক্ষক নেতার বিরুদ্ধে ভ্রমণ ভাতার সিংহভাগ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Nvidia shares tumble, weighing on Nasdaq আ.লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলব উত্তরে বিক্ষোভ দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ, সিসিটিভিতে মুখোশধারী ৩ ব্যক্তি শাহরুখের সঙ্গে অভিনয়, চিত্রনাট্যও লিখেছিলেন অরুন্ধতী
National

কচুয়ায় নলুয়া সপ্রাবি সভাপতি সাহাদাত হোসেন মাষ্টার

কচুয়ায় নলুয়া সপ্রাবি সভাপতি সাহাদাত হোসেন মাষ্টার

কচুয়া উপজেলার ১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন, মো: সাহাদাত হোসেন মাষ্টার । সম্প্রতি বিদ্যালয়
প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তার নির্বাচনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন। মো: সাহাদাত হোসেন মাষ্টার দীর্ঘদিন ধরে অত্র গ্রামের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নবনির্বাচিত সভাপতি সাহাদাত হোসেন বলেন, কচুয়ার“১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এ বিদ্যালয়টি কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কামাল হায়দার মজুমদার ও অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা আশা প্রকাশ করে বলেন, সাহাদাত হোসেন এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে বিভিন্ন সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তার সফল নেতৃত্ব কামনা করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৩ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news