LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী বিশ্বনাথে প্রবাসী গোলজার খানকে নাগরিক সংবর্ধনা ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান
National

কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মনির হোসেন

কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মনির হোসেন

কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা, কচুয়ার সফিবাদ গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মো. মনির হোসেন সরকারকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ছয়জন কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মো. মনির হোসেন সরকার (পরিচিতি নম্বর-৮৮৫২) বর্তমানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী সরকারি এস এ কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নতুন আদেশে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাকে চাঁদপুরের কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এম এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জনস্বার্থে জারি করা হয়েছে। ড. মনির হোসেন সরকার কচুয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্ত হওয়ায় কলেজটির প্রশাসনিক দায়িত্ব পালনে নতুন পদায়ন কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২০ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news