LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
National

ঢাকা থেকে শাহরাস্তির আ.লীগ নেতা গ্রেপ্তার

ঢাকা থেকে শাহরাস্তির আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক রুমীকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয় তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবু রহমান।

গ্রেপ্তার ওমর ফারুক রুমী শাহরাস্তি উপজেলার চিতোষী ইনিয়নের কসবা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলায় তিনি আলোচনায় আসেন। তার নির্বাচনে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করেছেন তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম,বীর উত্তম।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওমর ফারুক বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করে এলাকায় সহিংস তৎপরতায় তিনি অর্থের জোগান দিয়েছেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা হিসেবেও তার সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের তালিকায়ও ওমর ফারুক রুমীর নাম রয়েছে।

পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে শাহরাস্তি ও ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। শাহরাস্তি থানার একটি এজাহারের কপিতে দেখা যায়, ২০২৫ সালের ২৩ জুন সন্ধ্যায় শাহরাস্তির ওয়ারুক স্টেশন বাজারে সরকারবিরোধী মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ওমর ফারুক রুমী ৪৩ নম্বর আসামি করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের হওয়া ওই এজাহারে তাকে সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, তিনি ঢাকায় গ্রেপ্তার হয়েছে জেনেছি। তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় একাধিক মামলা রয়েছে।

প্রতিবেদক: মো: জামাল হোসেন/
২০ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news