LATEST
টাকা জমানোর উপায় কী Comprehensive Care Services Data Breach Investigation: Edelson Lechtzin LLP Probes Class Action Claims After Social Security Numbers and Health Records Are Exposed নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল Chris Martin piano gift to Gianni Infantino raises Fifa ethics questions কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ UFC Saudi Arabia: Israel Adesanya opens up on split with City Kickboxing ahead of return বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব Manchester concert ‘tear gas’ could be linked to robberies across Europe
Districts News Updates

কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ

কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ

বিশেষ প্রতিনিধি:

Screenshot

সড়কজুড়ে কাদা, কোথাও হাঁটুপানি, আবার কোথাও ভাঙাচোরা রাস্তা। বৃষ্টিতে চলাচল হয়ে পড়ে দুর্বিষহ। এর সঙ্গে রয়েছে সুপেয় পানির সংকট। এমন চিত্র বরিশাল মহানগরীর বর্ধিত এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়া ও টিয়াখালীতে।

Details Page – Mobile In-Content Ad (After 1 Block Element)

২০০২ সালে বরিশাল পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হয়। ৫৮ বর্গকিলোমিটার আয়তনের ৩০টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বর্ধিত এলাকার আয়তন প্রায় ৩৩ বর্গকিলোমিটার। অর্থাৎ নগরের উল্লেখযোগ্য একটি অংশই সম্প্রসারিত এলাকা।

প্রায় দুই যুগে নগরের পরিধি ও জনসংখ্যা বেড়েছে। গড়ে উঠেছে নতুন আবাসিক এলাকা ও বহুতল ভবন। তবে নগর সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিক সেবার পরিধি বাড়েনি বলে অভিযোগ স্থানীয়দের।

নগরের মূল অংশে প্রশস্ত পিচঢালা সড়ক, নিয়মিত সংস্কার ও উন্নয়নকাজ দেখা গেলেও বর্ধিত এলাকার অনেক সড়কে তার প্রতিফলন নেই। একই মহানগরীর বাসিন্দা হয়েও নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই ব্যবধান নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের। তাদের অভিযোগ, নগর সম্প্রসারণের পর নিয়মিত কর ও বিভিন্ন ফি পরিশোধ করলেও সড়ক, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রত্যাশিত সেবা মিলছে না।

নগর পরিকল্পনাবিদদের মতে, নগর সম্প্রসারণ শুধু নতুন ভবন, সড়ক কিংবা আবাসিক এলাকা গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর সঙ্গে প্রয়োজন সমন্বিত ভূমি ব্যবহার পরিকল্পনা, পর্যাপ্ত সড়ক অবকাঠামো, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা। এসব বিষয় বিবেচনায় না নিয়ে নগর সম্প্রসারণ করা হলে ভবিষ্যতে জনদুর্ভোগ আরও বাড়তে পারে।

গত কয়েক বছরে বরিশাল মহানগরীতে আবাসিক ও বাণিজ্যিক ভবনের সংখ্যা বেড়েছে। অনেক এলাকায় গড়ে উঠছে বহুতল ভবন ও নতুন বসতি। কিন্তু এসব স্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে সড়ক, ড্রেন ও পানি নিষ্কাশনব্যবস্থা কতটা সম্প্রসারিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কোথাও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। আবার অপরিকল্পিত স্থাপনা ও জলপ্রবাহের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হওয়ায় পানি নিষ্কাশনেও তৈরি হচ্ছে জটিলতা।

বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান বলেন, নগরীর সব এলাকার বাসিন্দারই সমান নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ার পর এসব এলাকার মানুষ নিয়মিত কর ও বিভিন্ন ফি পরিশোধ করছেন। কিন্তু সে অনুযায়ী সেবা পাচ্ছেন না। বিশেষ করে সড়ক, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় বৈষম্য দূর করা জরুরি।

নগরের মূল অংশের পাশাপাশি বর্ধিত এলাকার উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। পরিকল্পিতভাবে বাজেট বরাদ্দ ও উন্নয়নকাজ বাস্তবায়ন না হলে এই বৈষম্য আরও বাড়বে।

স্থপতি ও বরিশাল সিটি করপোরেশনের সংশ্লিষ্ট স্থাপত্য বিভাগের সঙ্গে যুক্ত আহমেদ নূরুল হাসান সাক্ষর বলেন, একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনা।

কোন এলাকায় কী ধরনের স্থাপনা হবে, কোথায় আবাসিক, বাণিজ্যিক কিংবা শিল্প কার্যক্রম পরিচালিত হবে, কোথায় সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে উঠবে—এসব বিষয় পরিকল্পনার আওতায় আনতে হবে। বিদ্যমান অবকাঠামোর সক্ষমতা বিবেচনা না করে নতুন ভবন ও আবাসিক এলাকা গড়ে উঠলে নগর ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হবে। তাই অপরিকল্পিত নগরায়ণ নিয়ন্ত্রণের পাশাপাশি পানি নিষ্কাশন, সড়ক যোগাযোগ ও নাগরিক সেবার অবকাঠামো সমন্বিতভাবে উন্নয়ন করতে হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, নগরের বর্ধিত এলাকার সমস্যা সমাধান ও নাগরিক সেবা সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সড়ক, ড্রেনেজ ও পানি সরবরাহসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পরিকল্পনা ও সমন্বয় জরুরি। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে নগরীর পরিকল্পিত সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রমে নতুন করে আশার কথা শোনাচ্ছে বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ। চলতি নভেম্বরে সরকার প্রথমবারের মতো এক বছরের জন্য চুক্তিভিত্তিক চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সংস্থাটিতে। দায়িত্ব নেওয়ার পর নতুন চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার মতে, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ উন্নয়নকে সঠিক কাঠামোর মধ্যে নিয়ে আসা জরুরি। নগর উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে সম্প্রসারিত এলাকাসহ সামগ্রিক নগর উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ রয়েছে।

তবে নগর উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা প্রণয়ন এবং সিটি করপোরেশনের নাগরিক সেবা প্রদান—দুই প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় কতটা নিশ্চিত হবে, সেটিও গুরুত্বপূর্ণ। কারণ সড়ক, পানি সরবরাহ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বর্ধিত এলাকার বাসিন্দাদের প্রত্যাশা, নগরের মূল অংশের মতো তারাও সমান নাগরিক সুবিধা পাবেন। নিয়মিত কর পরিশোধের বিনিময়ে চলাচলের উপযোগী সড়ক, নিরাপদ পানি, কার্যকর ড্রেনেজ ও জলাবদ্ধতামুক্ত পরিবেশ নিশ্চিত হবে। নগরীর উন্নয়ন যেন শুধু কেন্দ্রীয় এলাকায় সীমাবদ্ধ না থেকে প্রতিটি ওয়ার্ডে সমানভাবে পৌঁছায়।

The post কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

More in Districts News Updates

View all

Latest news