মেহেরপুরের গাংনীতে জেলা কৃষক দলের সদস্যসচিব মো. মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার হিন্দা গ্রামের তার বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমানের নেতৃত্বে ও বিজিবির ৪৭ ব্যাটালিয়নের একটি দলের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালান। এ সময় ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান বলেন, শিবলিঙ্গটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
The post কৃষক দল নেতার বাড়িতে মিলল প্রায় কোটি টাকার শিবলিঙ্গ appeared first on ZoomBangla.