LATEST
শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত ভাবনা বললেন, ‘এবার আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা’ সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন সংবাদপাঠিকা থেকে ঢালিউডের শীর্ষ নায়িকা নিখোঁজের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালের বিচারক শেখ ফারহান নাদিম! নেপথ্যে কী ছিল? মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ… অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী আর্জেন্টিনা আইসিজের রায় রোহিঙ্গার বিজয়: গাম্বিয়ার বিচারমন্ত্রী
Districts News Updates

ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, পদ গেল বিএনপি করা বাবার

ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, পদ গেল বিএনপি করা বাবার

ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডের দায় এসে পড়েছে বাবার ওপর। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন সেই ঘটনার জেরে বিএনপির দলীয় পদ হারিয়েছেন বাবা। চট্টগ্রামের রাউজানে বাবা-ছেলের রাজনৈতিক অবস্থান ঘিরে এমন ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছে। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ হয়।

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের এমন কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে সজীবের বাবা সেলিম উদ্দিন চৌধুরীকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের নেতারা।

কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু ছেলেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে তিনি ব্যর্থ হয়েছেন। এ কারণে তাকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে ছেলের কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

ওসি সাইফুল ইসলাম বলেন, সজীব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। তিনি আগে থেকেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশে ফেরার পর নতুন করে সক্রিয় হয়েছেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের জন্য একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের বহিরাগত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মিছিলের পর রাতে ওই এলাকায় টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

The post ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে, পদ গেল বিএনপি করা বাবার appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news