LATEST
কেরালার পর এবার কলকাতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ:নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য আ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ও ফেসবুক-ইউটিউব বন্ধে হাইকোর্টে রিট জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের বিজেপি নেতার নারী নির্যাতন বন্ধে আইনের সংস্কার ও দ্রুত বিচারের দাবিতে সংহতি সমাবেশ বার্ষিক রক্ষণাবেক্ষণে ২৪ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ ইউনিট ওভেন বা চুলায় সহজেই বানান বাস্ক বার্ন চিজকেক
Top News

‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে’

‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে’

বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মারা গেছেন অভিনেতা সোহেল খান। তার মৃত্যুতে শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সিনেমাটির নায়ক রাসেল রানা। সোহেল খানের সঙ্গে নিজের অল্প দিনের পরিচয়ের কথা উল্লেখ করে রাসেল রানা লিখেছেন, ‘কে জানত ওনার জীবনের শেষ কাজটা আমার সাথে হবে…’। তিনি জানান, পরিচয় অল্প দিনের হলেও এই সময়ের মধ্যেই সোহেল খান তার খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সাবলীল কথাবার্তা ও খুনসুটিতে পুরো শুটিংয়ের পরিবেশ মাতিয়ে রাখতেন এই অভিনেতা। অন্যরা কী ভাবছে, তা নিয়ে খুব একটা ভ্রুক্ষেপ করতেন না বলেও উল্লেখ করেন রাসেল। রাসেল রানা আরও লেখেন, অল্প সময়ের পরিচয় হয়েও একজন মানুষের জন্য এতটা খারাপ লাগতে পারে, তা সোহেল খান তার সাবলীল ও বন্ধুসুলভ ব্যবহারের মাধ্যমে অর্জন করে নিয়েছিলেন। সোহেল খানের আরও কিছুটা সময় পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে রাসেল লেখেন, ‘যেতে হবে সবাইকে, তারপরও আর কিছুটা সময় সোহেল ভাই পেলে হয়তো আমরা মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ এমডি ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে বগুড়ায় মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। বয়স হয়েছিল ৪৬। এমডি ইকবাল বলেন, টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বগুড়া থেকে সোহেল ভাইয়ের মরদেহ সরাসরি ধামরাই নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

More in Top News

View all

Latest news