LATEST
France v South Africa live updates: Nations Championship test এইচএসসি সাপ্লিমেন্টারি : ১০ বোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী ২ লক্ষ ডলারের পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান, স্বীকৃতি পেল কড়াইলের মর্মস্পর্শী ছবি David Walliams investigated by police over ‘serious sexual offences’ পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির Intelligent Eyewear live-streaming নিষিদ্ধ করল গুগল প্লে এবার থ্রিডি লাইভ ম্যাপে দেখুন ট্রেন কোথায় আছে বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা
Top News

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

ঢাকা, ১২ নভেম্বর – বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের গোপন বোঝাপড়া ও বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ইঙ্গিতপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতের বৈঠকের ইতিহাস নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ধরনের অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ অনুচ্ছেদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে জামায়াত প্রধান এই কড়া জবাব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্য ও জামায়াত আমিরের পাল্টা জবাব

এর আগে সংসদে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির নানা উসকানি দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঢাকার একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের অভিযোগ তোলেন তিনি, যদিও সেই বক্তব্যে কোনো নির্দিষ্ট দল বা সংস্থার নাম তিনি উল্লেখ করেননি।

এর জবাবে তীব্র ক্ষোভ প্রকাশ করে ড. শফিকুর রহমান বলেন: “এমন কথা উঠেছে যে ভিনদেশী গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। তো এই সুড়সুড়ির পিছনে এই দলের কোনো সম্পর্ক আছে কিনা, এই দলটা কে? এটা উনাকে স্পষ্ট করতে হবে। কোনো সরকারের নিয়োগ দেওয়া সচিব মর্যাদার একজন ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে যদি এই অভিযোগ আনা হয়, তবে তার প্রমাণ দিতে হবে।”

জামায়াত আমির স্পষ্ট ভাষায় জানান: “আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই। আমরা কোনো এজেন্সির সাথে বসব কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসব রাজনৈতিক প্রতিপক্ষের সাথে কিংবা বন্ধুদের সাথে। বরঞ্চ আমাদের নামে যারা কথা বলছেন, তারা নিজেরায় দেশে-বিদেশে নানা এজেন্সির সাথে বসেছেন।”

বক্তব্যে ডালপালা মেলে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের আগের একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, “অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয় নিজেও ওপেনলি কথা বলেছেন— ‘তোমাদের সব দরজা খুলে দেব, সব মামলা তুলে নেব।’ আমরা কিন্তু এসব বলি নাই।”

‘আওয়ামী লীগকে ক্ষমা করা’ প্রসঙ্গ ও বিভ্রান্তি নিরসন

আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া সংক্রান্ত বক্তব্যের জবাবেও তীব্র প্রতিক্রিয়া জানান বিরোধীদলীয় নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেছিলেন যে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা অত্যাচারীদের ক্ষমা করার কথা বলেছিলেন; যা সাড়ে ১৫ বছরের নির্যাতনের পর গ্রহণযোগ্য নয়।

জবাবে শফিকুর রহমান বলেন, “আমাকে ১২ অগাস্টের একটি সাংবাদিক সম্মেলনের কথা বলে ভুলভাবে কোট করা হচ্ছে। বলা হচ্ছে আমি নাকি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি! অথচ ওই পুরো ২২ মিনিটের বক্তব্যে ভুল করেও বা স্বপ্নেও আমি আওয়ামী লীগের নাম নেইনি। সেই ভিডিও এখনো হুবহু সংরক্ষিত রয়েছে, যে কেউ চাইলে তা দেখে নিশ্চিত হতে পারেন।”

মাদক পরিস্থিতি ও সীমান্তে হত্যাকাণ্ড

দেশে মাদকের ভয়াবহ পরিস্থিতি নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি অভিযোগ করেন, মাদক বন্ধ করতে হলে সীমান্তেই প্রবেশ রোখাতে হবে। সম্প্রতি কুষ্টিয়ায় মাদক কারবারিদের ধরতে গিয়ে পুলিশের ওপর সরকারের অনুসারীরাই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, সীমান্তে নিহতের সংখ্যা কমা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে হত্যা কমার জন্য যে ক্রেডিট চেয়েছেন, তার জন্য তিনি ‘তিনতালি’ দিচ্ছেন। তবে সীমান্তে হত্যাকাণ্ড যদি পুরোপুরি শূন্যের কোটায় নেমে আসে, তবে সংসদ আরও বেশি তালি দিতে কৃপণতা করবে না; কারণ প্রতিটি নাগরিকের জীবন অত্যন্ত মূল্যবান।

এনএন/ ১২ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news