LATEST
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ অভিনেতা সাইফ আলীকে হত্যার হুমকি ‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল? চুল ধোয়ার নিয়ম বদলে দিচ্ছে নতুন ট্রেন্ড ‘ডার্টি হেয়ার কন্ডিশনিং’, জেন–জিদের কাছে এত জনপ্রিয় কেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা নিষিদ্ধ সংগঠনের ১৬৮ সদস্যসহ ৯৪৭ জন গ্রেপ্তার আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
Districts News Updates

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’

‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে। শুধু বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় হাসপাতালেও এসব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) রাজধানীতে দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, অনেক নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যবধানই স্বাস্থ্যসেবায় বৈষম্যের প্রতিফলন। এই বৈষম্য দূর করা আমাদের পক্ষেই সম্ভব।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, যেসব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব, তা প্রতিরোধ করা, দ্রুত রোগ শনাক্ত, কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে বলে জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।

The post ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news