LATEST
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ ‘কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে’ অভিনেতা সাইফ আলীকে হত্যার হুমকি ‘মর্দ কো দর্দ নেহি হোতা’ সংলাপের দিন কি ফুরাল? চুল ধোয়ার নিয়ম বদলে দিচ্ছে নতুন ট্রেন্ড ‘ডার্টি হেয়ার কন্ডিশনিং’, জেন–জিদের কাছে এত জনপ্রিয় কেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা নিষিদ্ধ সংগঠনের ১৬৮ সদস্যসহ ৯৪৭ জন গ্রেপ্তার আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
National

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটির সভা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চাঁদপুর জেলা কমিটি পক্ষ থেকে আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে আবেদনকারী অসুস্থ,অস্বচ্ছল ও দুঃস্থ সাংবাদিকদের আবেদন ও কাগজপত্র যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যান ট্রাস্ট জেলা কমিটির সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিংবা বার্ধক্যজনিত কারণে জটিল রোগে আক্রান্ত হয়ে জেলার অনেক প্রবীণ ও কর্মরত সাংবাদিক বর্তমানে আর্থিক সংকটে রয়েছেন। তাঁদের এ দুঃসময়ে সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকগণের আবেদনগুলো যাতে কল্যাণট্রাস্ট বিবেচনা করে।

চাঁদপুর জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের পরিচালনায় সভায় অংশগ্রহণ করেন জেলা কমিটির সদস্য চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সফি উদ্দিন,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মো.মহসিন আরাফাতসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রেরণের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে আর্থিক সহায়তার জন্য অসুস্থ, অস্বচ্ছল ও দুঃস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছ থেকে ৩৮আবেদন পাওয়া যায় এবং সবগুলো আবেদন বিবেচনায় নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সুপারিশক্রমে দাখিলকৃত আবেদনগুলোর তথ্য সঠিক এবং সবগুলো আবেদন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান গুরুত্বসহকারে সুপারিশসহ ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

১৯ নভেম্বর ২০২৬
এ জি

More in National

View all

Latest news