LATEST
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন, নেপথ্যে কী? প্রথম শ্রেণির পৌরসভা, তবু সড়কে দুর্ভোগে পাংশার বাসিন্দারা আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ Coca-Cola’s European bottler hit by EU antitrust probe প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার দাবি এনসিপির ঝালকাঠি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত ‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
Top News

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে সোয়া ৬ লাখ কোটি টাকা

তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা, যা এখন মোট বিতরণ করা ঋণের মধ্যে ৩৩ দশমিক ৮০ শতাংশ।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে।

এর আগে গত জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন তা ছিল মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, গত ডিসেম্বর মাস শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। মার্চ শেষে বেড়েছিল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমলেও পরের প্রান্তিকে তা বেড়ে যায়।

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্ট ব্যাংকাররা জানান।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি ঋণ বেড়েছিল। ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের মেয়াদে ব্যাংক খাতের প্রকৃত চিত্র দেখানো শুরু হয়। আবার আওয়ামী লীগ-সমর্থিত অনেক গ্রাহককে জনসমক্ষে দেখা যায়নি। ফলে খেলাপি ঋণ হু হু করে বেড়ে যায়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেয়। তাতে খেলাপি ঋণ কমে আসে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে বর্তমান বিএনপি সরকারের আমলেও খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে।

More in Top News

View all

Latest news