LATEST
‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী সমুদ্রপথ পাড়ি দিয়ে দুই মাসে আগে পৌঁছান ইতালিতে, সড়ক দুর্ঘটনায় নিহত UK says net immigration lowest since 1997 apart from Covid years কবে ঈদের ছবির শুটিংয়ে নামছেন শাকিব? ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা সংস্কারের অভাবে দেয়ালে ফাটল, ছাদ চুঁইয়ে পড়ে পানি: বাঁশের খুঁটিতে ঠেকানো ছাদেও চলছে বসবাস ভারতের ‘দুর্বল পররাষ্ট্রনীতির’ প্রভাব বাংলাদেশের সঙ্গে সম্পর্কেও পড়ছে: তথ্যমন্ত্রী চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা
National

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে তারা সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে মেহেদীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।

নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন ।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তার মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৪ নভেম্বর ২০২৬

More in National

View all

Latest news