LATEST
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৫১ এআই নিয়ে উদ্বেগ কমায় সর্বনিম্ন দর থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে: ভূমিমন্ত্রী হেটার্স হয়নি, দর্শক আমাকে মিস করছে, এটাই প্রাপ্তি: শিমুল Bitget Memperkenalkan Pinjaman Institusi Luar Bursa Pertama dalam Industri dengan Leveraj Sehingga 4x ইউরোপিয়ান কাপজয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার জুয়ারির মৃত্যু টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে আগুন ও গুলি লুট! আসামি ৫ হাজারের বেশি, ক্ষয়ক্ষতি সাড়ে ৬ কোটি টাকা ProVen Growth and Income VCT plc: Admission of Further Securities to Trading (DRIS)
Districts News Updates

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা

চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে। সংকটের সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সভায় চলমান আন্দোলন আরও বেগবান ও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ঘোষণায় বলা হয়, গত দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে এখন পর্যন্ত চুয়েটের চলমান সংকট নিরসনে কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ শিক্ষার্থীদের ওপর।

এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটের আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য নিয়োগসংক্রান্ত বিষয়ে আইইবির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথম দফায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করলেন শিক্ষার্থীরা।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা।

More in Districts News Updates

View all

Latest news