LATEST
UK Grand Theft Auto VI hacker gets 7-year sentence মিরপুর ১ নম্বরে বসুমতি বাসে আগুন: সন্ধ্যায় রাজধানীতে তীব্র আতঙ্ক ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর Global Agriculture Unmanned Aerial Vehicle (UAV) Market Report 2026 | Capitalize on 16.7% CAGR as DJI, Yamaha, XAG, Trimble, and Quantum-Systems Accelerate Autonomous Spraying চাঁদপুর চিল্ড্রেন একাডেমির উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ অষ্টম শ্রেণির ছাত্রী মিশুর প্রথম উপন্যাস ‘তুমি কারো নও’ আসছে বইমেলায় মাতারবাড়ী হবে দক্ষিণ কোরিয়ার ‘উলসানের’ মতো এনার্জি হাব! বিশাল বিনিয়োগ নিয়ে আসছে এসকে গ্রুপ
Districts News Updates

চাঁপাইনবাবগঞ্জে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ৫৯ বিজিবির সদর দফতরের কনফারেন্স রুমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজিবির দাবি, নাশকতার উদ্দেশ্যে ককটেল ও মাদক মজুতের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) উপ-অধিনায়ক। আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছে। সীমান্তে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। ফ্লাডলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগও চলমান রয়েছে।

এদিকে, গত এক বছরে ৫৯ বিজিবি প্রায় ১৩ কোটি ৮৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

The post চাঁপাইনবাবগঞ্জে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news