LATEST
রিয়াদের আকাশচুম্বী ভবনে হুথিদের ভয়াবহ হামলা: অন্তত ১১ জন আহত তিন শিক্ষক নেতার বিরুদ্ধে ভ্রমণ ভাতার সিংহভাগ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Nvidia shares tumble, weighing on Nasdaq আ.লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলব উত্তরে বিক্ষোভ দুই ঘণ্টা আগে স্বামীকে বলেছিলেন বাজার করে আনতে, বাসায় ফিরে দেখলেন কলেজশিক্ষক স্ত্রীর মরদেহ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ, সিসিটিভিতে মুখোশধারী ৩ ব্যক্তি শাহরুখের সঙ্গে অভিনয়, চিত্রনাট্যও লিখেছিলেন অরুন্ধতী
Districts News Updates

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘুম থেকে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে রাজিব মিয়া (২৭) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড় এলাকার রশিদ মিয়ার ভাড়া বাড়িতে ওই ঘটনা ঘটে। রাজিব মিয়া ভাড়া বাড়ির মালিক রশিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় করা মামলার অন্যান্য আসামিরা হলেন- একই বাসার ভাড়াটিয়া, তারাকান্দা উপজেলার বাট্টা বাটপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৬) ও আরেক ভাড়াটিয়া তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন (৩৫)।

জানা গেছে, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা ২১ বছর বয়সী এক যুবক তার ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। ঘটনার রাতে দেড়টার দিকে ওই যুবককে ঘুম থেকে ডেকে তোলেন সিরাজুল ইসলাম বিকাশে টাকা পাঠানোর কথা বলে তাকে স্থানীয় চেয়ারম্যান বাড়ির মোড়ে নিয়ে যান। সেখানে বিকাশের দোকান বন্ধ থাকায় চায়ের দোকানে অপেক্ষা করে তারা চা-পান করে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল তাকে বাসায় পাঠিয়ে দেন। মামলায় উল্লেখ করা হয়, স্বামীকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়ার সুযোগে বাড়ির মালিকের ছেলে রাজিব ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন এবং এ সময় অপর অভিযুক্ত হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।

মামলার বাদী জানান, সিরাজুল ইসলাম তাকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর বাসায় ফিরে তিনি স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন। এ সময় কান্নার কারণ জানতে চাইলে তার স্ত্রী জানান, তাকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে যাওয়ার পর একা পেয়ে বাড়ির মালিকের ছেলে রাজিব তাকে ধর্ষণ করেন। এ সময় হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেন।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীর ‘সর্বনাশ’ করলেন বাড়িওয়ালার ছেলে।

More in Districts News Updates

View all

Latest news