LATEST
মার্কিন ভিসা ইন্টারভিউতে আর্থিক সামর্থ্যের প্রমাণসহ জরুরি কাগজপত্র রাখতে বলল দূতাবাস মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ২০২৭’র মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের আওতায় আসবে: ডা. জুবাইদা শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী স্বামীর নির্যাতনে সদ্য মা হওয়া ইরানি কিশোরীর মৃত্যু! মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডি থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট Vivo X500 Pro Max 5G : ভারতের বাজারে 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল এই স্মার্টফোন রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ
Districts News Updates

উল্লাপাড়ার হত্যা মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার

উল্লাপাড়ার হত্যা মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো. মুকুলকে (৩২) নাটোর থেকে গ্রেফতার করেছে এসআরবি-১২, সিরাজগঞ্জ ও এসআরবি-৫, সিপিসি-২, নাটোরের যৌথ আভিযানিক দল।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার ৩ নম্বর কাছিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার মুকুল গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকার বাসিন্দা।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার হত্যা মামলায় মুকুল এজাহারনামীয় ৪ নম্বর আসামি। উল্লাপাড়া থানার মামলা নম্বর ২১, তারিখ ১১ নভেম্বর, ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

এসআরবি-১২, সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মণ্ডল বলেন, ‘গোয়েন্দা নজরদারি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-১২-এর সদর কোম্পানি এবং এসআরবি-৫, সিপিসি-২, নাটোরের যৌথ দল অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুকুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

The post উল্লাপাড়ার হত্যা মামলার আসামি নাটোর থেকে গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Districts News Updates

View all

Latest news