LATEST
সৌদি আরবে কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু দেশে প্রথমবার হিমোফিলিয়া চিকিৎসায় জাতীয় নির্দেশিকা প্রণয়ন প্রবাসে বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা সরকারের শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী তামিলনাড়ুতে পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের সবেতন পিতৃত্বকালীন ছুটি ঘোষণা ‘Mushroom killer’ appeals case to Australia’s top court: media শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, শুকুর অশ্রুসিক্ত বিদায়
Districts News Updates

শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি

শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি

বাইশগজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকে যেন জিততেই ভুলে গেছে টাইগাররা। ডারউইন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১০ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি শান্ত-লিটনরা।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজেও বড় ব্যবধানে হারতে হয়েছে। দলের টানা ব্যর্থতার মধ্যেই বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার চুক্তির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

চলমান দক্ষিণ আফ্রিকা সফর শেষেই জাতীয় দলে সিমন্স অধ্যায় শেষ হতে পারে। প্রধান কোচ হিসেবে ক্রিকেটারদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করতে ব্যর্থ তিনি, এমনই অভিযোগ রয়েছে।

মেয়াদ শেষের আগেই যে কোনো কিছু হতে পারে বলে জোর আলোচনা চলছে। কদিন আগে বিসিবি সভাপতি তামিম ইকবালের কথাতেও তেমন আভাস মিলেছিল। ‘সামনে অনেক কিছুই দেখা যেতে পারে’-বলে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বোর্ড সভাপতি।

লাল বলে সিমন্সের অধীনে রেকর্ডটা স্বস্তির হলেও সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য হতাশার। সাদা বলেও বলার মতো তেমন কিছু করতে পারছে না দল। যে কারণে টাইগারদের প্রধান কোচের পদে থাকা সিমন্সকেও কাঠগড়ায় তুলছেন নীতি নির্ধারকদের কেউ কেউ। কদিন আগেও ধারণা করা হচ্ছিল, আসন্ন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অনায়াসেই টিকে যাবেন সিমন্স। তবে এখন সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।

এদিকে, ভেতরে ভেতরে প্রধান কোচ খোঁজার তোড়জোড় শুরু করেছে বিসিবিও। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথাও এগিয়েছে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট রয়েছেন আলোচনায়।

এ ছাড়া পাকিস্তানের সাবেক এক কোচ এবং শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক এক অধিনায়ককে নিয়েও গুঞ্জন রয়েছে। বিসিবি চাচ্ছে ড্রেসিংরুম সামলাতে কড়া একজন হেডমাস্টার। সেই অনুযায়ী কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। বিশ্বকাপের আগে আগে নতুন কোচকে দায়িত্ব দেওয়া কতটা কাজে দেবে, এমন আলোচনাও হচ্ছে।

অনেকদিন পর আবারও বোর্ড সভায় বসতে যাচ্ছেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানেও অন্যান্য এজেন্ডার সঙ্গে প্রধান কোচ পরিবর্তন ইস্যুতে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: শেষ হচ্ছে সিমন্স অধ্যায়, হেডকোচের খোঁজে বিসিবি।

More in Districts News Updates

View all

Latest news