LATEST
কপ-৩১ সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর কৃষিভিত্তিক উদ্যোগ স্বর্ণভূমি বাকস্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই অপ তথ্য দমনের পক্ষে ডেপুটি স্পিকার মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে চীনা কোম্পানির প্রস্তাব অনুমোদন Apple AI সুবিধা পেতে সিকিউরিটি ক্যামেরায় যা লাগবে ঢাকাই সিনেমার স্বর্ণালি সময়ের এক উজ্জ্বল নাম শাবানা ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু Michael Carrick sacked by Manchester United
Showbiz

চ্যানেল আইতে পাঁচ তারকার স্মৃতিময় একদিন | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আইতে পাঁচ তারকার স্মৃতিময় একদিন | চ্যানেল আই অনলাইন

আসার কথা ছিল সাত জনের তারা সবাই বাংলা চলচ্চিত্রের ষাট-সত্তর ও আশির দশকের মহা তারকা। চ্যানেল আইয়ের মুল ফটক থেকে সাজানো হয়েছিল এইসব তারকার সোনালি যুগের ছবি দিয়ে। তারা হলেন শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর এবং ববিতা।

এর মধ্যে সোহেল রানা এবং আনোয়ারা অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। বাকি ৫ জন লাল কার্পেট বিছানো পথে হেঁটে এলেন। এটা ছিল এক দারুণ মুহূর্ত। তাদেরকে স্বাগত জানালেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এরপর দিনব্যাপী চ্যানেল আইতে তুমুল আড্ডা।


অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর। স্মৃতির ডালির ঝাঁপি খুলে প্রাণভরে আড্ডা দিলেন তারা। বললেন, তাদের ব্যক্তিগত ও অভিনয় জীবনের নানান অজানা কথা। এ সময়ের মধ্যে চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে তাদের নিয়ে এক অন্যরকম আড্ডা দিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।

স্মৃতিময় এইদিনে চলচ্চিত্র নয় চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয়নি বলা তারকারা বললেন এই আড্ডায়। আষাঢ়ের প্রথম দিন ১৫ জুন এই আড্ডায় আষাঢ়কে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক নায়িকা, প্রিয় গান এরকম অনেক অনেক বিষয়ই উঠে এলো সেই আড্ডায়।

চ্যানেল আইতে স্মৃতিময় একদিন কাটিয়ে তারা বাড়ি ফেরার আগে চ্যানেল আইয়ের পক্ষ থেকে পেলেন উপহার। উপহার সামগ্রীর মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, বাচ্চাদের খেলনাসহ অনেক কিছুই। সঙ্গে নাম ও ছবি সহ ক্রেস্ট এবং ফুলের বাকেট। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আই ধারণ করেছে। খুব শিঘ্রই চ্যানেল আইতে এটি প্রচার হবে। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।

More in Showbiz

View all

Latest news