LATEST
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়: ঘটনা কী? এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ Rachael Archer wins three straight United States GNCC titles in off-road racing The slingshot that flung Rocket Lab spacecraft toward Mars খেলনা নয়, জীবন্ত অজগর! বিশাল সাপ নিয়ে শিশুদের কাণ্ড ভাইরাল মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা পাবনায় ৫ ইটভাটায় অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা নুসরাত তাবাসসুমের বাড়ির আগুনে শর্ট সার্কিটের আলামত মেলেনি: পল্লী বিদ্যুতের এজিএম
Top News

কপ-৩১ সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ঢাকা,১২ নভেম্বর-তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও প্রভাব ফেলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কপ-৩১ সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী first appeared on DesheBideshe.

More in Top News

View all

Latest news