LATEST
Realme Narzo 100x 5G : 8000mAh এর বিশাল ব্যাটারিসহ দুর্দান্ত ফিচারের এই ফোনের দাম কমে গেল বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়: ঘটনা কী? এ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশ Rachael Archer wins three straight United States GNCC titles in off-road racing The slingshot that flung Rocket Lab spacecraft toward Mars খেলনা নয়, জীবন্ত অজগর! বিশাল সাপ নিয়ে শিশুদের কাণ্ড ভাইরাল মালদ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা পাবনায় ৫ ইটভাটায় অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা
Districts News Updates

Apple AI সুবিধা পেতে সিকিউরিটি ক্যামেরায় যা লাগবে

Apple AI সুবিধা পেতে সিকিউরিটি ক্যামেরায় যা লাগবে

বাড়ির সিকিউরিটি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে বিবরণ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা চালু করছে অ্যাপল। তবে এ সুবিধা ব্যবহারের জন্য প্রয়োজন হবে নির্দিষ্ট কিছু অ্যাপল ডিভাইস, উপযুক্ত ক্যামেরা এবং আইক্লাউডের বিশেষ সাবস্ক্রিপশন। সিনেটের প্রতিবেদনে এসব শর্ত তুলে ধরা হয়েছে।

উপযুক্ত আইফোন বা আইপ্যাড

এ সুবিধা ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রো বা ১৫ প্রো ম্যাক্স কিংবা এর পরের মডেলের আইফোন প্রয়োজন হবে। আইপ্যাডের ক্ষেত্রে থাকতে হবে এ১৭ প্রো চিপযুক্ত বা এর পরের সংস্করণের আইপ্যাড মিনি অথবা এম১ চিপযুক্ত বা এর পরের সংস্করণের আইপ্যাড। ডিভাইসগুলোতে সর্বশেষ অপারেটিং সিস্টেমও ইনস্টল থাকতে হবে।

অ্যাপল হোম হাব

সিকিউরিটি ক্যামেরার ভিডিও বিশ্লেষণের জন্য অ্যাপল হোম হাব প্রয়োজন হবে। এ ক্ষেত্রে দ্বিতীয় প্রজন্মের হোমপড, হোমপড মিনি, হোমপড মিনি ২ অথবা অ্যাপল টিভি ৪কে ব্যবহার করা যাবে। আগে আইপ্যাডকে হোম হাব হিসেবে ব্যবহার করা গেলেও এখন সে সুবিধা নেই।

উপযুক্ত সিকিউরিটি ক্যামেরা

ক্যামেরাটি অ্যাপল হোমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ২০২৬ সালের শেষ নাগাদ অ্যাপল ও এলজি যৌথভাবে নতুন ক্যামেরার একটি লাইন আনতে পারে। তবে আপাতত আকুয়ারার মতো প্রতিষ্ঠানের সামঞ্জস্যপূর্ণ ক্যামেরাও ব্যবহার করা যাবে। মৌলিক সাবস্ক্রিপশনে একবারে একটি ক্যামেরার ভিডিওর বিবরণ পাওয়ার সুবিধা থাকতে পারে।

আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন

এআইয়ের মাধ্যমে ভিডিওর বিবরণ পেতে কমপক্ষে ২ টেরাবাইট স্টোরেজের আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রে এ প্যাকেজের মাসিক মূল্য ১০ মার্কিন ডলার।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

যেভাবে সুবিধাটি চালু করবেন

প্রথমে অ্যাপলের হোম অ্যাপে গিয়ে হোম সেটিংস থেকে অ্যাপল ইন্টেলিজেন্স চালু করতে হবে। এরপর সংশ্লিষ্ট সিকিউরিটি ক্যামেরা নির্বাচন করে ভিডিওর বিবরণ সুবিধা সক্রিয় করতে হবে।

The post Apple AI সুবিধা পেতে সিকিউরিটি ক্যামেরায় যা লাগবে appeared first on ZoomBangla.

More in Districts News Updates

View all

Latest news