LATEST
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম বরিশালে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল Russia fires cruise missile into Poland during British troop drills All Blacks v England: Where the Twickenham test will be won – Analysis Sex and menopause: Morgan Penn on changes to women’s libido – The Little Things ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান
Top News

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

শ্রমিক আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতায় আনা যায়নি আসামি, ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত

পোশাকশ্রমিকদের আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাহীনতার কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আনা সম্ভব হয়নি। এ কারণে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার আসামিদের বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা সম্ভব হয়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।

আসামি না আসায় প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। ট্রাইব্যুনাল সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে তৈরি হওয়া নিরাপত্তায় আসামিদের আনা যায়নি। তাই এই তিনটি মামলার বিচারকাজ হয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসানকে (তাইম) হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। আগামী ১ ডিসেম্বর এ মামলায় যুক্তিতর্কের নতুন দিন ধার্য করা হয়েছে।

গণ-অভ্যুত্থানের সময় (২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই) রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায়ও এদিন শুনানি হওয়ার কথা ছিল। এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

More in Top News

View all

Latest news