LATEST
বরিশালে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল Russia fires cruise missile into Poland during British troop drills All Blacks v England: Where the Twickenham test will be won – Analysis Sex and menopause: Morgan Penn on changes to women’s libido – The Little Things ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান Don’t tell me not to bark! I’m just fulfilling my destiny
Top News

ভাবনা বললেন, ‘এবার আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা’

ভাবনা বললেন, ‘এবার আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা’

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’ সিনেমায় আনজুম চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এতদিন চরিত্রটি ছিল তার অভিনয়ের অংশ, ব্যক্তিগত অনুভূতির জায়গা। এবার সেই আনজুমকে দর্শকের হাতে তুলে দিতে অপেক্ষায় এই অভিনেত্রী। শুক্রবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’। মুক্তির আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়েছেন ভাবনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘এতদিন আনজুম ছিল আমার, আমার অভিনয়ের একটি চরিত্র, আমার অনুভূতির একটি অংশ। কিন্তু কাল থেকে আনজুম আপনাদের। এবার আপনাদের চোখে, আপনাদের অনুভবে আনজুমকে দেখার পালা। জানতে চাই, আনজুমকে আপনাদের কেমন লাগল?’ সিনেমাটিকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে নয়, দেশের ইতিহাস ও শেকড়ের গল্প হিসেবে দেখছেন ভাবনা। তার ভাষায়, ‘যাপিত জীবন’ আমাদের দেশের গল্প, আমাদের ভাষার গল্প, আমাদের ইতিহাসের গল্প। দর্শকদের উদ্দেশে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসার আহ্বান জানিয়ে ভাবনা বলেন, এটি এমন একটি গল্প, যা দর্শকের মনে বোধ তৈরি করতে পারে, হল থেকে বেরিয়ে ভাবাতে পারে, কাঁদাতে পারে, নিজের ইতিহাস ও শেকড়কে নতুন করে অনুভব করাতে পারে। দর্শকদের ভালোবাসাকেই শিল্পীদের পথচলার সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে ভাবনা আরও লিখেছেন, ‘আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের এই পথচলা অসম্পূর্ণ।’ সিনেমাটি দেখার পর আনজুম চরিত্রটি দর্শকের কেমন লেগেছে, সেই অনুভূতিও জানতে চান তিনি। শুক্রবার (২০ নভেম্বর) দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হাবিবুর রহমান পরিচালিত ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে একটি পরিবারের সংকট, ঘাত-প্রতিঘাত ও সময়ের নানা বাস্তবতা উঠে এসেছে। সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদসহ আরও অনেকে। এরই মধ্যে ১৮ নভেম্বর রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার অভিনয়শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এবার সাধারণ দর্শকের সামনে আসছে ‘যাপিত জীবন’।

More in Top News

View all

Latest news